1) প্রথমে শিক্ষার্থীর কুরআন তিলাওয়াত ও তাজবীদের মান যাচাই করা হবে। প্রয়োজন হলে শুদ্ধ তিলাওয়াতের ওপর বিশেষ অনুশীলন করানো হবে, এরপর হিফজ শুরু হবে।
2) প্রতিদিন নির্ধারিত পরিমাণ নতুন সবক (নতুন মুখস্থ), সাবকী (সাম্প্রতিক পুনরাবৃত্তি) এবং মানযিল (পুরোনো অংশের পুনরাবৃত্তি) নিয়মিত অনুশীলন করানো হবে।
3) নিয়মিত পুনরাবৃত্তি ও মূল্যায়নহিফজের পাশাপাশি নিয়মিত পুনরাবৃত্তি, সাপ্তাহিক মূল্যায়ন এবং শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে, যাতে মুখস্থ অংশ দীর্ঘমেয়াদে দৃঢ়ভাবে মনে থাকে।
দ্রষ্টব্য: হিফজ সম্পন্ন করার নির্দিষ্ট সময়সীমা শিক্ষার্থীর মেধা, মনোযোগ, নিয়মিত অনুশীলন এবং মুখস্থ করার সক্ষমতার ওপর নির্ভর করবে। আমাদের মূল লক্ষ্য দ্রুত শেষ করা নয়, বরং সহীহ ও মজবুত হিফজ নিশ্চিত করা।
#ওয়ান টু ওয়ান প্রাইভেট টিউটরের নিয়মে ক্লাস হবে।
#ছেলেদের জন্য মেল টিচার এবং মেয়েদের জন্য ফিমেল টিচারের মাধ্যমে ক্লাস হবে।
#ক্লাস হবে ZOOM এর মাধ্যমে।
#প্রত্যেকটি ক্লাস সর্বোচ্চ 1 ঘন্টা হবে।
#নির্বাচিত প্যাকেজ অনুযায়ী সপ্তাহে ৩ দিন অথবা ৬ দিন ক্লাস থাকবে।
#আমেরিকা এবং কানাডার স্টেট টাইম অনুযায়ী ক্লাস সিডিউল নির্ধারণ করা হবে।
#ক্লাসের দিনগুলো একাডেমি কতৃপক্ষ উস্তাদ এবং ছাত্রের সুবিধা অনুযায়ী নির্ধারন করে দিবেন।
#ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে এবং পরবর্তী ক্লাসে ছাত্র উস্তাদকে পড়া বুঝিয়ে দিবেন।